জামায়াত নেতা শাহজাহান চৌধুরীসহ গ্রেফতার আট নেতাকর্মী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ আগস্ট ২০১৮, ১৫:২০আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ১৫:৫৩

রিমান্ড চলমান ছাত্র আন্দোলনকে সরকারিবিরোধী আন্দোলনে পরিণত করার অভিযোগে গ্রেফতারকৃত জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত। সোমবার (০৬ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এ আদেশ দেন। একই শুনানিতে আদালত এ ঘটনায় গ্রেফতার অপর সাত আসামির একজনকে দুদিন এবং বাকিদের তিন দিনের রিমান্ড দিয়েছেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

রিমান্ডপ্রাপ্ত বাকি জামায়াত-শিবির নেতাকর্মীরা হলেন- মো. আবু তাহের ভূইয়া (৬৯), এইচ এম সাইফুদ্দিন (৩৬), মঞ্জুর আলম (৩৩), মো. মাহাবুব আলম প্রকাশ মিঠু (৩২), মিনহাজুল আরেফিন আফতাহী (২৪), মো. আবুল বাশার (২৬) ও মো. রাসেল (১৯)। তাদের মধ্যে আবু তাহের ভূইয়াকে দুদিনের রিমান্ড দেওয়া হয়েছে। অন্যদের তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

কাজী সাহাবুদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, শুক্রবার দুপুরে গ্রেফতারের পর শনিবার আসামিদের কারাগারে তুলে সাত দিনের রিমান্ড আবেদন করে নগর গোয়েন্দা পুলিশ। সোমবার শুনানি শেষে আদালত ৮ জনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার (০৩ আগস্ট) নাশকতার পরিকল্পনা করার সময় নগরীর খুলশী থানাধীন মুরগির ফার্ম এলাকার একটি বাসা থেকে নগর গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারের পর নগর গোয়েন্দা পুলিশ জানিয়েছিল, ওই বাসায় জামায়াত নেতাকর্মীরা শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে রূপ দেওয়ার পাশাপাশি নাশকতার পরিকল্পনা করছিলেন।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম