দেশীয় ঘাতকদের সঙ্গে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ আগস্ট ২০১৮, ১৮:০৭আপডেট : ১২ আগস্ট ২০১৮, ১৮:২১

আলোচনা সভায় বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দেশীয় ঘাতকদের নিয়েই আন্তর্জাতিক ষড়যন্ত্র ও চক্রান্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘এই আন্তর্জাতিক চক্রান্ত এখনও থেমে নেই। দেশীয় ঘাতকদের সঙ্গে নিয়ে তারা একের পর এক ষড়যন্ত্র ও চক্রান্ত করছে।’

রবিবার (১২ আগস্ট) চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথি ছিলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট আমরা জাতির জনককে হারিয়েছি। তারপর আমাদের ২১টি বছর অপেক্ষা করতে হয়েছে। আপনারা দেখেছেন, যারা বিদেশে গেছেন; তারা এ ধরনের প্রশ্নের শিকার হয়েছেন। আমি নিজেও এই প্রশ্নের শিকার হয়েছি যে তোমরা সেই জাতি যারা তোমাদের জাতির জনককে হত্যা করেছো। এ সমস্ত কথাও আমাদের শুনতে হয়েছে। আমরা দেখেছি যুদ্ধাপরাধীদের গাড়িতে জাতীয় পতাকা উড়েছে, সেই দৃশ্যও আমাদের দেখতে হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে বাংলাদেশের স্বপ্ন আমরা হৃদয়ে ধারণ করি, বাস্তবায়ন করতে চাই, সেই বাংলাদেশের জন্য শেখ হাসিনার কোনও বিকল্প নেই। নৌকার কোনও বিকল্প নেই।’

দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিনের সভাপতিত্বে সভায় ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ আরও অনেকে বক্তব্য রাখেন। এতে সঞ্চালনা করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এনআই/চেক/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান