চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ আগস্ট ২০১৮, ১০:৫৪আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ১০:৫৫

চট্টগ্রাম চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন ফয়েস লেক এলাকার একটি আবাসিক হোটেল থেকে মাঈন উদ্দিন (৩০) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ আগস্ট) সকালে ওই এলাকার মোটেল-৫ আবাসিক হোটেল থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ মাঈন উদ্দিনের স্ত্রীকে আটক করেছে। খুলশী থানার উপ-পরিদর্শক মোহাম্মদ নোমান এ তথ্য জানিয়েছেন।

নিহত মাঈন উদ্দিন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার জয়পুর এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার বিকালে সে তার স্ত্রী রোকসানা আক্তার পপিসহ ওই হোটেলে উঠেন।

উপ পুলিশ পরিদর্শক নোমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোর ৫টার দিকে হোটেল কর্তৃপক্ষ খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই হোটেলের ২০৩ নম্বর তার লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি তার স্ত্রী রোকসানা আক্তার তাকে হত্যা করেছেন। রোকসানাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘মাঈন উদ্দিন তার স্ত্রীকে নিয়ে বৃহস্পতিবার বিকালে ওই আবাসিক হোটেলে উঠেন। রাতে কোনও এক সময় রোকসানা তাকে গলাকেটে হত্যা করে থাকতে পারেন।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম