কক্সবাজারে ঈদের সব প্রস্তুতি সম্পন্ন

কক্সবাজার প্রতিনিধি
২১ আগস্ট ২০১৮, ১৩:০৯আপডেট : ২১ আগস্ট ২০১৮, ১৩:২০

ঈদগাহ পরিদর্শন করছেন পৌরমেয়র পবিত্র ঈদুল আজহার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে কক্সবাজারে। জেলায়  ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বুধবার সকাল ৮টায়। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ঈদের নামাজে ইমামতি করবেন কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মাহমুদুল হক।

কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজের জন্য যাবতীয় কাজ সম্পন্ন করা হয়েছে। মাঠে বাঁশ দিয়ে প্যান্ডেল তৈরির কাজ প্রায় শেষ হয়েছে। বৃষ্টির কথা মাথায় রেখে ব্যবস্থা করা হয়েছে মোটা ত্রিপলের ছাউনি। ওজুর জন্য পর্যাপ্ত পানি সরবরাহ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়েছে। এখানে কমপক্ষে ২৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।

তিনি জানান, পুরো মাঠ ত্রিপলের ছাউনি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। সব কাজ প্রায় সম্পন্ন করা হয়েছে। আশা করছি,সব কিছু ঠিকটাক থাকলে আগামীকাল আমরা ঈদের নামাজ আদায় করবো ঠিকমতো।

কক্সবাজার জেলা পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন জানিয়েছেন, ঈদ জামাতকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জেলা পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও কাজ করবে।

সোমবার রাত ১০টার দিকে ঈদগাহ ময়দানের সর্বশেষ প্রস্তুতি হিসেবে ঈদগাহ মাঠ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কামাল হোসেন, পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মোহাম্মদ আবদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুল আফসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম