উখিয়ায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

টেকনাফ প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৮, ১৬:২৯আপডেট : ২৪ আগস্ট ২০১৮, ১৬:৩৮

সড়ক দুর্ঘটনা কক্সবাজারে মেরিন ড্রাইভ সড়কে ইজিবাইকের (টমটম) ধাক্কায় মোহাম্মদ সিফাত (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উখিয়া পশ্চিম সোনারপাড়া এলাকার আলী হোসেনের ছেলে এবং সোনারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

শুক্রবার (২৪ আগস্ট) বেলা ১২টায় মেরিন ড্রাইভ সড়কের সোনারপাড়া রেডিয়েন্ট হ্যাচারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সোনারপাড়ার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হোসাইন জানান, মেরিন ড্রাইভের রেডিয়েন্ট হ্যাচারি এলাকায় কক্সবাজারমুখী একটি টমটম পথচারী ওই শিশুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়।

উখিয়া থানার ভারপ্রাক্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম