ফেনীতে গৃহবধূ আরজিনা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ফেনী প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৮, ১৭:২৬আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১৭:২৬

আরজিনা হত্যার বিচার দাবিতে মনববন্ধন করছেন স্থানীয়রা ফেনীর দাগনভুইয়ায় গৃহবধু আরজিনা আক্তার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয়রা। বুধবার (২৯ আগস্ট) দুপুরে ফেনী শহরের শহীদ সালাউদ্দিন মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে স্থানীয়রাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা দেশে নারী নির্যাতন বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে আরজিনা হত্যায় জড়িতদের দ্রুত বিচার ও উপযুক্ত শাস্তি বিধানের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট সকালে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূ আরজিনা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। আরজিনা আক্তার ফেনী শহরের বারাইপুর এলাকার আবু তাহেরের মেয়ে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান