ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যান চাপায় রিকশাচালক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১৫আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১৭

ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘরে কাভার্ডভ্যান চাপায় কামাল মিয়া নামে এক রিকশাচালক নিহত হয়েছেন । মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত কামাল মিয়ার বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের দত্ত গ্রামে।
পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাতে যাত্রী ছাড়াই রিকশা নিয়ে চালক কামাল মিয়া শহরের দিকে আসছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান রিকশাটিকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই কামাল মিয়া প্রাণ হারান।
ওসি মো. নবীর হোসেন জানান, ঘটনাস্থল থেকে রিকশাটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান