নোয়াখালীতে আজ থেকে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

নোয়াখালী প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩৯আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ০১:৪১

নোয়াখালী নোয়াখালীতে আজ বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হবে। নোয়াখালী জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।

হুমায়ুন কবির জানান, নোয়াখালীর ৯টি উপজেলায় ৮২ হাজার ৫শ ৬১টি কার্ডধারী হতদরিদ্র পরিবার এ কর্মসূচির আওতায় সুবিধা পাবে। ৯ উপজেলার ৯২টি ইউনিয়নে ২০০ জন ডিলারের মাধ্যমে সপ্তাহের ৩ দিন রবি,মঙ্গল ও বৃহস্পতিবার এ চাল বিক্রি করা হবে।  ৫ সেপ্টেম্বর পর্যন্ত ৭ জন ডিলার ৬০ টন চালের ডিও উত্তোলন করেছেন। আগামী ২-১ দিনের মধ্যে বাকি ডিলাররা চালের ডিও উত্তোলন করবেন। আজ বৃহস্পতিবার থেকে বিক্রি শুরু হবে।

নোয়াখালী জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিরন্ন মানুষের জন্য ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কর্মসূচির উদ্বোধন করেন। নীতিমালা অনুযায়ী প্রতি বছর মার্চ ও এপ্রিল এবং সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই ৫ মাসের প্রত্যেক মাসে পরিবার প্রতি ৩০ কেজি করে হতদরিদ্র পরিবারের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হয়। বছরের এই মাসগুলোতে শ্রমজীবী মানুষগুলোর কাজের অভাব থাকে। ফলে এই পাঁচ মাস তাদের ‘খাদ্যবান্ধব কর্মসূচি’র মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া হয়।

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান