কুমিল্লায় জাতীয়করণ, বেতন বৃদ্ধি ও বৈশাখী ভাতার দাবিতে মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৮, ০৫:১৮আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ০৫:২০

কুমিল্লায় জাতীয়করণ, বেতন বৃদ্ধি ও বৈশাখী ভাতার দাবিতে মানববন্ধন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষকদের বেতন পাঁচ শতাংশ বৃদ্ধি, বৈশাখী ভাতা ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) কুমিল্লা শাখা। বুধবার সকালে কুমিল্লা কান্দিরপাড় টাউন হলের সামনে আয়োজিত এ মানবন্ধন কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ শাহাজাহান আলম সাজুকে প্রাণনাশের হুমকি দেওয়ারও প্রতিবাদ জানানো হয়।
স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মজিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তরা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত দেশে ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছিলেন। ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এনেছেন। তারা আশা করেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হবে। সরকারের শীর্ষ মহলের কাছে ন্যায়সঙ্গত দাবি তুলে ধরার পাশাপাশি সারাদেশের শিক্ষকদের নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্বাশিপ কেন্দ্রীয় কমিটির সদস্য আগানগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, জেলা স্বাশিপ এর সাধারণ সম্পাদক অধ্যাপক সৈয়দ ইব্রাহিম হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো: ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো: মিজানুর রহামান, যুগ্ম সম্পাদক অধ্যাপক জিয়াউল ইসলাম জীবন, মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দীকা প্রমুখ।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের