‘দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আবারও আ.লীগকে ক্ষমতায় আনতে হবে’

কুমিল্লা প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৫আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ২১:০২

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার জনগণের জন্য কাজ করে। আশা করি সব রাজনৈতিক দল আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে। দেশে গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে সবাই সহায়তা করবেন। তবে কোনও একটি বিশেষ দল যদি নাও আসে তাতে জনগণের এবং দেশের সার্বিক কল্যাণে কোনও সমস্যা হবে না। ’

শুক্রবার (৭ সেপ্টেম্বর) বিকালে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ তুলাতুলি স্কুল মাঠে এই সভার আয়োজন করে।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা একাধারে দুই মেয়াদ অতিক্রম করলাম। দেশের অগ্রগতিই বলে দেয় উন্নয়নবান্ধব এই সরকার দেশকে কতখানি এগিয়ে নিয়েছে। দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেন। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমরা অবৈধপথে ক্ষমতা দখলের পথ রুদ্ধ করেছি।’

রায়কোট দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আবুল কালাম ভূইয়ার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

/এনআই/চেক/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম