লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানের চাপায় মাদ্রাসাছাত্র নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩৭আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৩৬

লক্ষ্মীপুর লক্ষ্মীপুর-ভোলা মজু চৌধুরীর হাট সড়কের হাজিরহাট এলাকায় বালুভর্তি পিকআপ ভ্যানের চাপায় ইব্রাহীম নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। সোমবার (১০ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক গাড়িটি ভাঙচুর এবং সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত ইব্রাহীম স্থানীয় জাবারুল হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও নিজাম উদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মজু চৌধুরীর হাট এলাকা থেকে ছেড়ে আসা বালুভর্তি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ড ১১-৩০-৩৪) হাজিরহাট এলাকায় মাদ্রাসাছাত্রকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় স্থানীয় এলাকাবাসী ও আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পিকআপ ভ্যানটি ভাঙচুর এবং সড়ক অবরোধ করে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, ঘটনার পর অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এসএসএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম