রাজস্থলী উপজেলায় বিদ্যুৎ পাচ্ছে দুইশ পরিবার

রাঙামাটি প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৮, ২২:৪৪আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ২২:৪৫

রাঙামাটির রাজস্থলী উপজেলার পাথরবন পাড়া রাঙামাটির রাজস্থলী উপজেলার পাথরবন পাড়ায় বিদ্যুৎ সেবা পেতে যাচ্ছেন পাথরবন পাড়া এলাকাবাসী। সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২০১৮-১৯ অর্থ বছরের বরাদ্দের পর বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ শুরু করেছে।

স্থানীয় মো. করিম জানান,আমরা দীর্ঘদিন বিদ্যুৎ সেবার বাইরে ছিলাম। একটি এলাকা উন্নয়নের জন্য অবশ্যই সেই এলাকায় বিদ্যুৎ থাকা জরুরি। এই বিদ্যুৎ আসার কারণে এলাকায় শিক্ষার মানসহ সামাজিক উন্নয়ন হবে।

আরেক বাসিন্দা আব্দুল বাতেন জানান, বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে যে দুর্ভোগ তাদের পোহাতে হয়েছে, তার অবসান ঘটবে।

রাঙামাটি বিদ্যুতায়ন প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর জানান, বর্তমান সরকারের ‘ভিশন ২০২১’ বাস্তবায়নে শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এর আওতায় রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি অঞ্চলগুলোতে উন্নয়নের ছোঁয়া লেগে চলেছে। তারই ধারাবাহিকতায় রাজস্থলীর পাথরবন পাড়ায় দুইশ পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে।

কাপ্তাই উপজেলা থেকে রাজস্থলী উপজেলা সদরে ত্রিশ বছর পূর্বে বৈদ্যুতিক খুঁটির মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও সেই সুবিধা থেকে বঞ্চিত থাকে এলাকাটি।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম