লক্ষ্মীপুরে এ্যানীর বাসভবনে ছাত্রলীগের হামলার অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩৫আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩৭

চেয়ার ভাঙচুর বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর লক্ষ্মীপুর বাসভবনে হামলা হয়েছে। এসময় ১০টি মোটরসাইকেল, দরজা-জানালাসহ বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়। বুধবার সন্ধ্যায় এ  ঘটনা ঘটেছে। ছাত্রলীগের বিরুদ্ধে হামালার অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজম উদ্দিন ভুইয়া বলেন, ‘জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিশানের নেতৃত্বে এ  হামলা করা হয়েছে।’  হামলার নিন্দা জানিয়ে প্রশাসনের মাধ্যমে এর সুষ্ঠু বিচারের দাবি করেন তিনি।

বিএনপি নেতাকর্মীরা জানান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর লক্ষ্মীপুর বাসভবনে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা চলছিল। এসময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী রামদা, রড ও লাঠি নিয়ে হামলা চালায়। এতে বাসভবনের সামনে থাকা ১০টি মোটরসাইকেল ও দরজা-জানালাসহ বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়। তবে এতে কেউ আহত হয়নি। সভায় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ছিলেন না।

অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান বলেন, ‘বিএনপির অন্তর্কোন্দলের কারণে নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনা শুনেছি। তবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ছাত্রলীগ এ হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ করছে বিএনপি। হামলার সঙ্গে ছাত্রলীগ জড়িত তার কোনও প্রমাণ দেখাতে পারবে না তারা।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের