আওয়ামী লীগের প্রতিনিধি দল চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ সেপ্টেম্বর ২০১৮, ২৩:০২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ২৩:০২

রাত সাড়ে আটটার দিকে আওয়ামী লীগের প্রতিনিধি দলটি নগরীর সার্কিট হাউসে এসে পৌঁছেছে

সরকারের উন্নয়নের বার্তা তৃণমূলে পর্যায়ে পৌঁছে দিতে সড়কপথে কক্সবাজারের উদ্দেশে বের হওয়া আওয়ামী লীগের প্রতিনিধি দল চট্টগ্রামে এসে পৌঁছেছে। রাত সাড়ে আটটার দিকে প্রতিনিধি দলটি নগরীর সার্কিট হাউসে এসে পৌঁছায়। নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বাংলা ট্রিবিউনকে জানান, প্রতিনিধি দল রাতে সার্কিট হাউসে অবস্থান করবে। রাতে সার্কিট হাউসে প্রতিনিধি দলের জন্য মেজবানের আয়োজন করা হয়েছে।  

তিনি আরও জানান, রাতে অবস্থানের পর রবিবার সকালে কর্ণফুলীর ক্রসিং এলাকার এসআর স্কয়ার, লোহাগাড়ার চুনতির মেহেরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সুধী সমাবেশ, চকরিয়া বাস টার্মিনাল, কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ এবং রামুতেও একটি জনসভায় যোগদান করবেন।

প্রসঙ্গত, এর আগে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে শনিবার সকাল সাড়ে ৮ টায় এ সফর শুরু করে দলটি ঢাকা থেকে কুমিল্লা হয়ে ফেনীতে পথসভা করে দলটি। যাত্রা পথে চট্টগ্রামের সীতাকুণ্ডে পথসভা করার কথা থাকলেও শেষ পযর্ন্ত সমাবেশ হয়নি। শেষ মুহূর্তে এসে পথসভাটি বাতিল করে আওয়ামী লীগ।  

মহানগর আওয়ামী লীগ নেতারা জানিয়েছে, রবিবার সকালে কক্সবাজার অভিমূখে বের হওয়া পথ যাত্রায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে এ দলে আরও রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্র নেতা একেএম এনামুল হক শামীম, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ বেশ কয়েকে জন কেন্দ্রীয় নেতা।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম