নির্বাচনে আসুন, কিন্তু নৈরাজ্য সৃষ্টি করবেন না: নাসিম

কক্সবাজার প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪১

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিএনপি এখন অস্তিত্বহীন হয়ে পড়েছে। আন্দোলনের কোনও শক্তি বিএনপির নেই। আগামী নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। বৃহস্পতিবার (২৭ সেপ্টম্বর) কক্সবাজারের একটি হোটেলে ন্যাশনাল হোমিওপ্যাথিক কংগ্রেস ২০১৮-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির উদ্দেশে মোহাম্মদ নাসিম আরও বলেন, ‘বিএনপি নির্বাচনে আসুক, এবারের নির্বাচনে আওয়ামী লীগ খেলেই গোল দিতে চায়। কিন্তু নৈরাজ্য সৃষ্টি করবেন না, ফাউল খেলবেন না।’

অনুষ্ঠানে হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান দিলীপ রায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসকদের নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

হোমিওপ্যাথিক চিকিৎসকদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, ‘হোমিওপ্যাথি হচ্ছে হাতের কাছের চিকিৎসা। অনেকেরই এ চিকিৎসায় বিশ্বাস ও আস্থা আছে। কিন্তু কিছু প্রতারকের কারণে এ আস্থায় চিড় ধরছে। এ ব্যাপারে হোমিওপ্যাথিক চিকিৎসকদের সজাগ থাকতে হবে।’

দেশের বিভিন্ন অঞ্চল থেকে ন্যাশনাল হোমিওপ্যাথিক কংগ্রেস ২০১৮-এ প্রায় দেড় হাজার চিকিৎসক যোগ দিয়েছেন। এরমধ্যে বিদেশি চিকিৎসক আছেন ১২ জন।

পরে বিকাল সাড়ে তিনটার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের তৃতীয় তলায় করনারি কেয়ার ইউনিট (সিসিইউ) উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ সময় কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক ও জেলা প্রশাসক মো. কামাল হোসেনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম