চট্টগ্রামে বিএনপির ১২ নেতাকর্মী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ অক্টোবর ২০১৮, ০৩:২৯আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ০৩:৩৬

 

চট্টগ্রাম পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১২ নেতাকর্মীকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (৮ অক্টোবর) মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমান এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের সহকারী কমিশনার কাজী শাহাবুদ্দীন আহমেদ।

শাহাবুদ্দীন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ১৫ আসামিকে সোমবার আাদলতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ১২ আসামিকে একদিন করে রিমান্ডের অনুমতি দিয়েছেন। অপর তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’

রিমান্ডে পাঠানো আসামিরা হলেন– উত্তর জেলা যুবদলের সহদফতর সম্পাদক নাজিম উদ্দিন, বাবুল আলম, জামালখান ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, যুবদলকর্মী শাজাহান সিকদার, মোহাম্মদ ফোরকান, ছাত্রদলের কর্মী আলী নুর তালুকদার মনি, আবদুল মামুন, ফারুক, আবদুল্লাহ, আবু তৈয়ব, মাজহারুল ইসলাম ও রফিকুল ইসলাম।

এর আগে ৩ অক্টোবর বুধবার নগরের কাজীর দেউড়ির নূর আহমদ সড়কের নগর বিএনপির কার্যালয়ের সামনে থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে তাদের আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান