বেনাপোলে ১ কেজি ৭০০ গ্রাম গুড়া সোনাসহ যাত্রী আটক

বেনাপোল প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৮, ১১:২৬আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ১১:২৬

বেনাপোল কাস্টমসে আটক সোনার গুড়ার ছবি



বেনাপোল দিয়ে ভারতে পাচারের সময় আলমগীর হোসেন (৪৫) নামে এক যাত্রীকে ১ কেজি ৭০০ গ্রাম গুড়া সোনাসহ আটক করেছে কাস্টমস সদস্যরা। 
সে নোয়াখালীর জেলার চাটখিল থানার ইব্রাহিম খলিলের ছেলে।
শুক্রবার (১২ অক্টোবর)সন্ধ্যায় দীর্ঘ সময় যাচাই-বাচাই করে ওই যাত্রীর ব্যাগ থেকে ১৭০০ গ্রাম গুড়াসোনা পায়। তার পাসপোর্ট নম্বর - বিকে - 0384854
কাস্টমস সূত্রে জানা যায়, ওই যাত্রী বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় তার ব্যাগ দেখে কাস্টমস সদস্যদের সন্দেহ হলে স্ক্যানিং করে একটি প্যাকেটে গুড়া সোনা পায়। পরে ওই প্যাকেট থেকে এক কেজি ৭০০ গ্রাম সোনা সাদৃশ্য বালু পাওয়া যায়। স্থানীয়ভাবে প্রথম পরীক্ষায় স্বর্ণ ধরা না পড়লেও পরে যশোরে নিয়ে পরীক্ষার পর সোনা প্রমাণিত হয়। আটককৃত সোনার বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা। 
কাস্টমস হাউসের সহকারী কমিশনার উত্তম কুমার চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, সোনা গুড়া করে মাটি রং মিশিয়ে বালুর দানা দেখিয়ে কৌশলে ওই যাত্রী পাচার করছিল। কাস্টমস সদস্যরা পরীক্ষা করে সোনা বলে নিশ্চিত হয়। আটক ব্যক্তির নামে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে শুক্রবার রাতে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। শনিবার দুপুরে তাকে যশোর জেল হাজতে পাঠানো হবে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান