টেকনাফে ২১ হাজার ইয়াবা উদ্ধার, দুই নারীসহ আটক ৬

টেকনাফ প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৮, ২০:২৯আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ২০:৫০

ইয়াবা টেকনাফে র‌্যাব ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২১ হাজার ইয়াবা ও দুই নারীসহ ছয়জনকে আটক করেছে।

মঙ্গলবার ভোরে ও দুপুর ১২টার দিকে এ অভিযান দুটি চালানো হয়।

আটক দুই নারীসহ মাদক ব্যবসায়ীরা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়া এলাকার জসিম উদ্দিন (২১), নাটমুড়াপাড়া এলাকার ইমরান হোসেন (১৯), পশ্চিম পানখালি এলাকার মো. জাবেদ (২৫), হ্নীলা ফুলেরডেল এলাকার হাফসা (২৩), একই এলাকার মো. সেলিম (৪৫) ও রুমা আক্তার (২৫)।

র‌্যাব-৭ কক্সবাজার কোম্পানি কমান্ডার মেজর মো. মেহেদী হাসান জানান, ২৩ অক্টোবর দুপুর ১২টার দিকে র‌্যাব-৭ টেকনাফ ক্যাম্প ১-এর ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহাতাব (এক্স) বিএনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বাসস্টেশনে শম্পা হোটেলে পেছনে অভিযান চালায়। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১৪ হাজার ৯৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাসহ আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

অপরদিকে, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানান, মঙ্গলবার ভোরে হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় রমজান আলীর বসতঘরে অভিযান চালিয়ে দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছে ৬ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে।

তিনি আরও জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম