চট্টগ্রাম বোর্ডে জেএসসির গণিত পরীক্ষায় অনুপস্থিত ৩৬৯৬ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ নভেম্বর ২০১৮, ২০:৪৫আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ২০:৫৭

জেএসসি পরীক্ষার্থী (ফাইল ছবি) চট্টগ্রাম শিক্ষাবোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এর গণিত পরীক্ষায় ৩ হাজার ৬৯৬ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত একই পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

অসদুপায় অবলম্বন করায় যেই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে, সে বান্দরবান জেলার একটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিল বলে জানান মাহবুব হাসান।

মাহবুব হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রাম বোর্ডের অধীনে আজ ২২৪টি কেন্দ্রে মোট ১ লাখ ৯১ হাজার ৩৯২ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। বৃহস্পতিবার গণিত বিষয়ের পরীক্ষায় ১ লাখ ৮৭ হাজার ৬৯৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ৩ হাজার ৬৯৬ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম