রোহিঙ্গা প্রত্যাবাসন নিরাপদ ও স্বেচ্ছামূলক হওয়া উচিত- যুক্তরাষ্ট্র

কক্সবাজার প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৮, ১৫:৩১আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১৫:৪৭

যুক্তরাষ্ট্রের আফ্রিকা ও এশিয়ার শরণার্থী ও প্রত্যাবাসন বিষয়ক উপ-সহকারী মন্ত্রী রিসার্ড অলব্রাইট উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

যুক্তরাষ্ট্রের আফ্রিকা ও এশিয়ার শরণার্থী ও প্রত্যাবাসন বিষয়ক উপ-সহকারী মন্ত্রী রিসার্ড অলব্রাইট বলেছেন,‘রোহিঙ্গা প্রত্যাবাসন নিরাপদ, মর্যাদা ও স্বেচ্ছামূলক হওয়া উচিত বলে মনে করেন যুক্তরাষ্ট্র সরকার।’

তিনি বলেন,‘রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের রাখাইনে আরও উন্নত পরিবেশ তৈরি করা প্রয়োজন। রাখাইনে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিভিন্ন দাতা সংস্থাকে অবাধে কাজ করার সুযোগ দেওয়া দরকার।’

রবিবার (১১ অক্টোবর) দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পাশে ঘুমধুম ট্রানজিট ক্যাম্প পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পরিদর্শনের সময় ‘ইউএসএডি’ বাংলাদেশ মিশনের প্রধান ডেরিক ব্রাউনসহ ক্যাম্পে নিয়োজিত বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় ডেরিক ব্রাউন বলেন,‘রোহিঙ্গা ও বাংলাদেশের স্থানীয় জনগণের জীবন মান উন্নয়ন ও শিক্ষাখাতে সহায়তা করতে কাজ করছে ইউএসএডি।

প্রতিনিধি দলটি সকালে নাইক্ষ্যংছড়ির সীমান্ত এলাকা কোনারপাড়া রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেছেন। বিকালে বিমান করে ঢাকা যাওয়ার কথা রয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের