টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ আটক ১

টেকনাফ প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৮, ০১:১০আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ০১:৩৪

আটক মোহাম্মদ জাবেদ (ছবি– প্রতিনিধি)

কক্সবাজারের টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে র‍্যাব। রবিবার (১১ নভেম্বর) বিকালে তাকে আটক করা হয়। র‍্যাব-৭ টেকনাফ ক্যাম্প-১ এর ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহাতাব এ খবর নিশ্চিত করেন।

আটক মোহাম্মদ জাবেদ টেকনাফের সাবরাং ইউনিয়নের নোয়াপাড়ার মৃত মোহাম্মদ ইউনুছের ছেলে।

মির্জা শাহেদ মাহাতাব বলেন, ‘আজ (রবিবার) বিকালে শাহপরীর দ্বীপ থেকে কক্সবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় ইয়াবা চালান পাচার হচ্ছে, এমন গোপন সংবাদে কেরুনতলী নামকস্থানে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। ওই সময় সিএনজিচালিত অটোরিকশাটিকে থামার সংকেত দেন র‍্যাব সদস্যরা। কিন্তু র‍্যাব দেখে ইয়াবা পাচারকারীরা অটোরিকশাটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্ট চালায়। এসময় ধাওয়া করে অটোসহ মোহাম্মদ জাবেদকে আটক করা হয়। এসময় আবুল খায়ের (৩৫) নামে অন্য একজন পালিয়ে যায়। সে শাহপরীর দ্বীপ উত্তর পাড়ার বাচা মিয়ার ছেলে।’

তিনি আরও বলেন, ‘ইয়াবাসহ আটক পাচারকারীকে এজাহারনামীয় দেখিয়ে আবুল খায়েরকে পলাতক আসামি করে একটি মাদক মামলা দায়ের করে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি