বান্দরবা‌নে দুই পক্ষের গোলাগুলিতে প্রাণ গেলো শিশুর

‌বান্দরবান প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৮, ১২:১৪আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ১২:২০

বান্দরবান বান্দরবা‌নের রোয়াংছ‌ড়ি‌তে ‌সেনাবা‌হিনী ও সন্ত্রাসী‌দের মধ্যে গুলাগু‌লির সময় এক শিশু নিহত হ‌য়ে‌ছে। ‌সোমবার (১২ ন‌ভেম্বর) রা‌তে এ ঘটনা ঘ‌টে। ‌নিহত শিশু ক্য সিং অং মারমা (১৫) রোয়াংছ‌ড়ির ঘেরাও ভেতর পাড়ার হ্লা নু অং মারমার ছে‌লে।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, রোয়াংছড়ি আর্মি ক্যাম্প থেকে লে. ফারহান-২৬ বীর এর নেতৃত্বে ২০ জনের একটি টহল দল ঘেরাও ভিতর পাড়া এলাকায় চাঁদাবাজ সন্ত্রাসী‌দের উপস্থিতির খবর পেয়ে সেখা‌নে যায়। এ সময় পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা হঠাৎ পাহাড়ের উপর থেকে সেনাবাহিনীর টহলের উপর গুলি করলে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। প্রায় ১৫ মিনিট দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। গোলাগুলির সময় ক্য সিং অং মারমা গুলিবিদ্ধ ( বাম বাহুর নিচে) হয়। প্রথ‌মে তা‌কে রোয়াংছড়ি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দি‌য়ে সেখান থে‌কে বান্দরবান সদর হাসপাতালে আনা হয়। অবস্থার অবন‌তি হ‌লে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতাল থে‌কে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেওয়ার প‌থে সে মারা যায়। ত‌বে এ ঘটনায় সেনাবা‌হিনীর কোনও সদস্য আহত হয়‌নি।

এ বিষ‌য়ে রোয়াংছ‌ড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. শ‌রিফুল ইসলাম ব‌লেন, ‘সেনাবা‌হিনীর সঙ্গে সন্ত্রাসী‌দের গুলাগু‌লির মাঝখা‌নে প‌ড়ে এক শিশু নিহত হ‌য়ে‌ছে। তার লাশ বর্তমা‌নে বান্দরবান সদর হাসপাতাল ম‌র্গে রাখা হ‌য়ে‌ছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী