চৌমুহনী বাজারে পলিথিন জব্দ, দুই জনের জরিমানা

নোয়াখালী প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৮, ১৪:৩০আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১৪:৩৬

জব্দ পলিথিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে পলিথিন উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণের দায়ে দুই জনকে ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান এ আদালত পরিচালনা করেন। মঙ্গলবার (১৩ নভেম্বর) এই আদালত পরিচালনা করা হয়।

রোকনুজ্জামান খান বলেন, ‘অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। আল্লাহর দান স্টোর থেকে ৬৪০ কেজি পলিথিন জব্দ করা হয়। অনুমোদন ছাড়াই পলিথিন উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ করছিল প্রতিষ্ঠানটি। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ক) ধারায় আল্লাহর দান স্টোরের মালিক রাসেল মিয়া ও গোডাউনের মালিক সন্তোষ সাহা দোষী সাব্যস্ত হয়। একই আইনের ১৫ ধারায় রাসেল মিয়াকে ১৫ হাজার ও সন্তোষ সাহাকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দোকান মালিককে এসব দোকান ও গোডাউনের ভাড়া বাতিল করার জন্য বলা হয়।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান বলেন, ‘জব্দ পলিথিন পরিবেশ সংক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল মালেকের জিম্মায় দেওয়া হয়। জরিমানার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্য পেশকার শাহাদাত হোসেন শুভকে নির্দেশ দেওয়া হয়।’

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নোয়াখালী পরিবেশ সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল মালেক ও বেগমগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করেছে। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম