টমটমের ধাক্কায় পিইসি পরীক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ নভেম্বর ২০১৮, ১২:৪২আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১২:৪২

চট্টগ্রাম চট্টগ্রামে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় টমটমের ধাক্কায় রিকশা থেকে পড়ে সুমনা আক্তার (১২) নামে এক পিইসি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বন্দর থানাধীন বন্দর মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় পিংকি আক্তার (১১) নামে আরও এক শিক্ষার্থী আহত হয়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য জানিয়েছেন। আহত পিংকি আক্তারকে হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

নিহত সুমনা আক্তার পোর্ট কলোনি এলাকার বাসিন্দা মো. বাবর উদ্দিনের মেয়ে। সে ঘাসফুল প্রাথমিক বিদ্যালয় থেকে এবার পিইসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।

আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হতাহতরা পরীক্ষায় অংশ নিতে রিকশায় চড়ে হালিশহর মকবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যাচ্ছিল। এসময় সামনে থেকে আসা একটি টমটম তাদের রিকশাকে ধাক্কা দিলে তারা দুইজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুমনা আক্তারকে মৃত ঘোষণা করেন। পিংকি আক্তারকে হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম