ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৮, ১৫:১৭আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ১৬:৩৯

বিদ্যুৎস্পৃষ্ট ব্রাহ্মণবাড়িয়া শহরে বিদুৎস্পৃষ্ট হয়ে শুভ (২০) নামের এক সেনিটারি শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি (তদন্ত) জিয়াউল হক। নিহত শুভ শহরতলীর বিরাসার এলাকার নান্নু মিয়ার ছেলে।

সেনিটারি মিস্ত্রী ঠিকাদার শাহিদ মিয়া জানান, সরকারপাড়ার মহিউদ্দিনের বাড়িতে বেশ কিছুদিন ধরে সেনিটারি মিস্ত্রীর সহযোগী হিসেবে কাজ করছিলো শুভ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পাইপ কাঁটার মেশিনে তারের সংযোগ দিতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হন তিনি। আহত অবস্থায় সহকর্মীরা শুভকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি (তদন্ত) জিয়াউল হক জানান, বিদুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত হওয়ার বিষয়টি আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান