বান্দরবা‌নের ১৪টি ভোটকে‌ন্দ্রের জন্য থাকবে হে‌লিকপ্টার

নজরুল ইসলাম (টিটু), বান্দরবান
০২ ডিসেম্বর ২০১৮, ২৩:১১আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ২৩:১৩

একাদশ জাতীয় সংসদ নির্বাচন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানের ১৭৬‌টি ভোট কে‌ন্দ্রের ম‌ধ্যে ১৪টি ভোটকেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার করা হবে। দুর্গম ও যাতায়াত ব্যবস্থা না থাকায় এসব কে‌ন্দ্রে হে‌লিকপ্টার ব্যবহার করা হ‌বে।

কেন্দ্রগুলো হলো- রুমা উপজেলার নুনতিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকনিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চিংলক পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়; থানচি উপজেলার রেমাক্রী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় মধু বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট মধু সাখইউ কারবারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিন্দু গ্রুপিং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাইথোয়াইহ্লা কারবারি পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, জিন্না পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়; আলীকদম উপজেলার মাংরুম পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কুরুকপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পোয়ামুহুরী মৈত্রী স্কুল, রোয়াংছড়ি উপজেলায় রনিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দৈয়কুমার পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।

জেলা নির্বাচন অফিস সূ‌ত্রে জানা গে‌ছে, ৭টি উপজেলা, ২টি পৌরসভা ও ৩৩টি ইউনিয়ন নিয়ে ৩০০ নম্বর সংসদীয় আসন বান্দরবান। এখানে মোট ভোটার ২ লাখ ৪৬ হাজার ১৮৩ জন। এরমধ্যে ১ লাখ ২৮ হাজার ২৯ জন পুরুষ ও ১ লাখ ১৭ হাজার ৫৪ জন নারী ভোটার।

বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ক‌রিম ব‌লেন, ‘জেলার ১৭৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪টি ভোটকেন্দ্রে  নির্বাচনি সরঞ্জাম ও জনবল পৌঁছাতে হেলিকপ্টার ব্যবহার করা হবে। দুর্গম ও যোগাযোগ ব্যবস্থা না থাকায় এসব এলাকার ভোটকেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনি সরঞ্জাম ও জনবল পৌঁছানো হবে।’

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম