ফেনী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফেনী প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৮, ০২:৪৩আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ০২:৪৫
image

ফেনী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ফেনীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটির ৮ম বর্ষপূর্তি উপলক্ষে বুধবার বিকালে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংশ্লিষ্টরা কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।
ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী পৌরসভার মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন।
সংগঠনের সভাপতি জহিরুল হক মিলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল হক মিলনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকাস্থ ফেনী সমিতির নেতা জিয়া খোন্দকার, ফেনী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ওছমান হারুন মাহমুদ দুলাল, সাবেক সভাপতি শাহজালাল রতন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, ফেনী রিপোর্টার্স ইউনিটির সহ-সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, সিনিয়র সদস্য আরিফুল আমিন রিজভী।
জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নবীন-প্রবীণ সাংবাদিকের অংশগ্রহণে আনন্দমুখর এ অনুষ্ঠানে ইউনিটির সদস্যরা ছাডাও অংশ নেন ফেনী প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আক্তার, স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন, নবীন বাংলা সম্পাদক জাহাঙ্গীর জনস প্রমুখ।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম