এলজিইডি’র কাজে নিম্নমানের বালু ও ইট ব্যবহারের অভিযোগ

বান্দরবান প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৮, ১১:৫৪আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১২:০৭

রাস্তা নির্মাণে নিম্নমানের ইট, বালু ব্যবহারের অভিযোগ বান্দরবানের রোয়াংছড়িতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) সড়ক নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের বালু, মাটি ও নিম্নমানের ইটের কংকর। রোয়াংছড়ির ঘেরাও ভিতর পাড়ার এক কিলোমিটার রাস্তার নতুন কার্পেটিং করছে মেসার্স আবছার কন্সট্রাকশনের মো. আবছার নামের ঠিকাদার। এ কাজের ব্যয় ধরা হয়েছে ১ কোটি টাকারও বেশি।
সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, ঘেরাও ভিতর পাড়ায় নতুন কার্পেটিং  সড়কের কাজ চলছে। আর এ কাজে ব্যবহার করা হচ্ছে পাহাড় কেটে সংগৃহীত নিম্নমানের মাটি মিশ্রিত বালি ও পুরাতন ইটের নিম্নমানের কংকর।

রাস্তা নির্মাণে ব্যবহৃত নিম্নমানের ইট এ বিষয়ে রোয়াংছড়ির সাথুই অং মারমা বলেন, যে রাস্তার কাজ করা হচ্ছে  তাতে বালু এবং ইটের কংকর দুটোই ব্যবহার করা হচ্ছে অত্যন্ত নিম্নমানের। আর এতে এ সড়কটি স্থায়িত্বের আশঙ্কা করছেন তিনি।
সড়ক নির্মাণ শ্রমিকরা জানান, পাহাড়ের মাটি মিশ্রিত বালি ও পুরাতন ইট দিয়ে কাজ করায় এ সড়কটি দ্রুত ভেঙে যাওয়ার  সম্ভাবনা রয়েছে। তারপরও ঠিকাদারের দেওয়া সরঞ্জাম ও নির্মাণ সামগ্রী দিয়ে কাজ না করার উপায় নেই।
এ বিষয়ে কথা বলতে চাইলে কাজের মাঝি ইলিয়াছ ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়েন।

এলজিইডি’র কাজে নিম্নমানের বালু ও ইট ব্যবহারের অভিযোগ রোয়াংছড়ি এলজিইডি অফিসের অতিরিক্ত দায়িত্বে থাকা সিনিয়র প্রকৌশলী নাজমুস সাহাদাত জিল্লুর রহমান বলেন, সড়ক নির্মাণের যে কাজটির ব্যয় ১ কোটি টাকার কিছু বেশি। তবে পাহাড়ের বালু মাটি ব্যবহারের বিষয়টি আমার জানা নেই। তবে এ রাস্তায় আগে যে পুরাতন ইট ছিল তা ব্যবহার করার জন্যও নির্দেশনা রয়েছে।
এ প্রসঙ্গে জানতে ঠিকাদার আবছারকে একাধিকবার ফোন করে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান