টেকনাফে নাশকতার অভিযোগে বিএনপির ১৮ নেতাকর্মী আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৮, ১৫:২৮আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ১৫:৩১

  আটক কক্সবাজারের টেকনাফে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতিসহ দলটির ১৮ জন নেতাকর্মীকে নাশকতার অভিযোগে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে সাবরাং ইউনিয়নের নয়াপাড়া নবী হোসেন উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে তাদের আটক করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের দাবি, নির্বাচনে নাশকতার পরিকল্পনায় বিএনপির নেতাকর্মীরা একটি বৈঠক করছে, এমন খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই ১৮ নেতাকর্মীকে আটক করে। এসময় ঘটনাস্থল থেকে ১৪টি লম্বা কিরিছ, ছয়টি পেট্রোলবোমা ও লাঠি উদ্ধার করা হয়।

বিএনপি নেতারা জানান, বৃহস্পতিবার বিকালে নয়াপাড়া নবী হোসেন উচ্চবিদ্যালয় মাঠে একজন নারীর জানাজা অনুষ্ঠিত হয়। ওই জানাজায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। নামাজ শেষে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হাশেম, সোলতান আহমদসহ মাঠে বসে নির্বাচন উপলক্ষে কর্মী সমাবেশ করছিলেন। এসময় একদল পুলিশ তাদের ঘিরে ফেলে প্রত্যেককে গাড়িতে তুলে নিয়ে যায়।

বিএনপির প্রার্থী শাহ জাহান চৌধুরী বলেন, ‘মনোনয়নপত্র দাখিলের পর থেকে টেকনাফ থানা পুলিশ দলীয় নেতাকর্মীদের হুমকি-ধমকি দিয়ে আসছে। এতে নিবার্চনের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনারকে অবহিত করেছি।’

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, ‘নাশকতার পরিকল্পনার একটি বৈঠক থেকে ১৮ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম