কোম্পানীগঞ্জে ১০ মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৮, ১৩:১৫আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ১৩:২২

নোয়াখালী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বাঞ্ছারামপুরে আজ বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ভোরে হক সাহেব (৩৮) নামে ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হক সাহেব ১০ মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।  

নিহত হক সাহেব কবিরহাট উপজেলার ভূঁইয়ারহাট গ্রামের মৃত শামছুল হকের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ‘দুই ডাকাত দলের আভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয় হক সাহেব। রাতে টহল পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও জানান, ‘নিহত হক সাহেবের নামে ডাকাতি ও হত্যার অভিযোগসহ কোম্পানীগঞ্জ থানায় ১০টি মামলা রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রয়েছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান