পার্বত্য চুক্তির কোথাও লেখা নেই বাঙালিদের চলে যেতে হবে: দীপংকর তালুকদার

রাঙামাটি প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৮, ০৯:৩১আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ০৯:৩১

পার্বত্য চুক্তির কোথাও লেখা নেই বাঙালিদের চলে যেতে হবে: দীপংকর তালুকদার রাঙামাটি ২৯৯ নং আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার বলেছেন, ‘পার্বত্য চুক্তির কোথাও লেখা ছিল না পাহাড় থেকে বাঙালিদের তাড়িয়ে দেওয়া হবে। আমাদের আঞ্চলিক রাজনৈতিক দলগুলো পাহাড়ে আবারও অশান্তি সৃষ্টির জন্য বাঙালি তাড়াতে হবে এমন আওয়াজ তুলেছে। কিন্তু আমি বলেছি পাহাড় থেকে কাউকে বের করতে হলে আগে আমাকে বের করতে হবে। এই কথা বলায় আজ আমি আঞ্চলিজ রাজনৈতিক দলের প্রধান সন্তু বাবু, ঊষাতন তালুকদারের কাছে শত্রু হয়ে গেছি। আমার কারণে তারা পাহাড় থেকে বাঙালি তাড়াতে পারেনি।’
রবিবার (২৩ ডিসেম্বর) রঙামাটির কাপ্তাই উপজেলার দুর্গম চাকুয়া পাড়া ও চিৎমরম এলাকায় নির্বাচনি জনসমাবেশে তিনি এসব কথা বলেন।
দীপংকর তালুকদার বলেন, ‘পাহাড়ের উন্নয়ন দেখে আজ আওয়ামী লীগে যোগ দিচ্ছে বিএনপিসহ আঞ্চলিক সংগঠনের নেতাকর্মীরা।’ তিনি আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে পাহাড়ের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
এর আগে চিৎশ্রং ইউনিয়নের ৫নং মৌজার মেম্বার ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে উপজেলার আওয়ামী লীগের মধ্যস্থতায় দীপংকর তালুকদারের কাছে প্রায় ২০০ নেতা-কর্মী মিছিল সহকারে আওয়ামী লীগে যোগদান করেন।
এসময় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অংসুছাইন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল হক, রাঙামাটি জেলা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার থোয়াই চিং মারমা, জেলা পরিষদ সদস্য শান্তনা চাকমাসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম