উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকায় ভোট চাইলেন এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

খাগড়াছড়ি প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৮, ১৮:০৮আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ১৯:০৮

খাগড়াছড়ি উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকা প্রতীকে ভোট চেয়ে খাগড়াছড়ির এমপি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ‘নৌকার বিজয় মানে পাহাড়ে অবহেলিত মানুষের বিজয়, উন্নয়ন ও অগ্রযাত্রার বিজয়। বিজয়ের এ ধারা অব্যাহত রাখতে হবে।’ সোমবার আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার গুইমারায় অনুষ্ঠিত নৌকার সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি যতীন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রণবিক্রম ত্রিপুরা, জেলা আওয়ামী লীগ নেতা কল্যাণ মিত্র বড়ুয়া প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মার্মার সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম, মানবসম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম, গুইমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলমসহ জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা। এর আগে উপজেলার সিন্দুকছড়ি, বড়পিলাক, সাংগুলিপাড়া, জালিয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে দিনব্যাপী প্রচারণা চালানো হয়।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান