কুমিল্লায় দুই জামায়াত নেতাকে আটকের দাবি

কুমিল্লা প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০১৮, ১০:১৩আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ১০:২৭

কুমিল্লা কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী জামায়াত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের প্রধান নির্বাচনি এজেন্টসহ দুই জামায়াত নেতাকে আটক করেছে সাদা পোশাকধারী পুলিশ। সোমবার কুমিল্লা নগরীর ফৌজদারি এলাকা থেকে তাদের আটক করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করেছেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি জানান, কুমিল্লা-১১ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের বাড়িতে হামলা, প্রচারে বাধা, নেতাকর্মীদের মারধর, মিথ্যা মামলা এবং পুলিশি হয়রানিসহ একাধিক অভিযোগ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবুল ফজল মীরের বরাবর জমা দেন। অভিযোগগুলো জমা দিয়ে জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হয়ে আদালতে যাওয়ার পথে প্রধান নির্বাচনি এজেন্ট ও জামায়াত নেতা মো. শাহাজান এবং বদিউল আলম সুজনকে সাদা পোশাকধারী কয়েকজন পুলিশ গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। আমরা তাদের সন্ধান চাই।

কুমিল্লা জেলা ডিবি পুলিশের ওসি নাছির উদ্দিন মৃধা জানান, তাদের কাছে কাউকে আটুকের কোনও খবর নেই।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান