বাস চাপায় নিহত ২, বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ ডিসেম্বর ২০১৮, ১০:৪১আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১০:৫০

সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের ঘটনায় বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা

চট্টগ্রামের আনোয়ারা এলাকায় বাস চাপায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আনোয়ারার কেইপিজেড সড়কে এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই  আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, আনোয়ারার দৌলতপুর এলাকার বাসিন্দা সুলতানা রাজিয়া (৩৫) ও লোহাগাড়া উপজেলার সাতঘর গ্রামের শামসুল হুদার ছেলে ইরফান (২৭)।

আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন,‘কারখানার শ্রমিকদের নিয়ে কেইপিজেডে ঢুকার সময় বাসটি একটি সিএনজি অটোরিকশাকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এক নারীসহ দুইজনকে মৃত ঘোষণা করেন। এসময় আরও ৩২ জন আহত হয়। আহত ৩০ জনকে হাসপাতালের ক্যাজুয়াল্টি বিভাগে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ দিকে এ ঘটনার পর উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছে কর্ণফুলী থানা পুলিশ।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন,‘স্টাফদের আনা নেওয়ার একটি বাস শ্রমিকদের চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ২ জন নিহত হয়েছেন। আরও প্রায় ৩০ থেকে ৩৫ জন আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। পরে উত্তেজিত জনতা গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী