নবীনের আগমনে মুখরিত কুবি ক্যাম্পাস

কুমিল্লা প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০১৯, ০৩:২৬আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ০৩:২৯
image

নবীনের আগমনে মুখরিত কুবি ক্যাম্পাস নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আাগমনে বছরের প্রথম দিন থেকেই মুখরিত হয়ে উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ১ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ১৩তম আবর্তনের স্নাতক (সম্মান) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন সদ্য শেষ হওয়ায় এখনও সবাই উপস্থিত হয়নি। তবে সংশ্লিষ্টদের ধারণা, আগামী সপ্তাহ থেকেই উপস্থিতি বাড়বে।

ছোট-বড় টিলা আর সবুজে মোড়ানো লাল মাটির ৫০ একরের এ ক্যাম্পাসটি প্রাকৃতিক সৌন্দর্যে পিছিয়ে নেই। ঋতুবৈচিত্র্যের এ দেশের সবগুলো ঋতুই উপভোগ্য হয়ে ওঠে ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়টির বিভাগগুলো ছাড়াও ক্যাম্পাসের কাঁঠাল তলা, ভলিবল মাঠ, বাবুই চত্বর, কেন্দ্রীয় শহিদ মিনার, ক্যাফেটেরিয়া, কেন্দ্রীয় খেলার মাঠ, ব্যাডমিন্টন মাঠ, সানসেট ভ্যালিসহ ক্যাম্পাসের বিভিন্ন সংগঠনের বুথগুলোতে দেখা গেছে নবীন শিক্ষার্থীদের উপস্থিতি। ক্যাম্পাসের আশেপাশের চায়ের দোকানগুলোতেও ছিল তাদের আনাগোনা।

ফার্মেসি বিভাগের নবীন শিক্ষার্থী সুলতানা আক্তার বলেছেন, ‘স্বপ্ন ছিল মেডিক্যালে পড়ব। সেটা হয়নি। কিন্তু ফার্মেসি বিভাগে ভর্তি হয়ে সে স্বপ্ন আজ অনেকটাই সার্থক। ক্যাম্পাসের পরিবেশ অত্যন্ত মনোরোম, যা আমাকে মুগ্ধ করেছে।’

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবীন শিক্ষার্থী ইমরান হোসেনের ভাষ্য, আমার বিশ্ববিদ্যালয় সম্পর্কে তেমন ধারণা ছিল না। কিন্তু ইচ্ছা ছিল, বিশ্ববিদ্যালয়ে পড়ার। আজ আমার স্বপ্ন সার্থক। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবেশের প্রেমে পড়ে গিয়েছি। উঁচু-নিচু পাহাড় আর টিলার ওপর থাকা ভবনগুলো সত্যিই আমাকে বিমোহিত করে।’
এদিকে নবীন শিক্ষার্থীদের কোনও কোনও বিভাগ বরণ করে নিয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতি কম হওয়ায় কিছু বিভাগ আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু করবে। শিক্ষকদের সূত্রে জানা গেছে, নবীন শিক্ষার্থীদের বড় আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম