কক্সবাজারে মাদক মামলায় দুই আসামির কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০১৯, ১৯:৩৫আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ১৯:৫৬

কারাদণ্ড কক্সবাজারে মোহাম্মদ মঞ্জুর (৩০) ও মো. শাহীন (২০) নামে মাদক মামলার দুই আসামিকে আলাদা মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের অর্থদণ্ডও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুরে এই আদেশ দেন কক্সবাজারের যুগ্ম জেলা জজ-১ আদালতের বিচারক ছৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এপিপি জানান, আসামি মঞ্জুর টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা আমির হোসেনের ছেলে। তাকে ছয় মাসের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। আর শাহিন রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং এলাকার আবু তাহেরের ছেলে। তাকে ছয় বছরের কারাদণ্ড ও ছয় হাজার টাকা অর্থদণ্ড দেন। এ সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফরিদুল আলম। তবে দণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ মঞ্জুরের পক্ষে কোনও আইনজীবী ছিলেন না।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের