চট্টগ্রামে লরির চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ জানুয়ারি ২০১৯, ১০:১১আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১০:১১

চট্টগ্রাম চট্টগ্রামে লরির চাপায় পিষ্ট হয়ে সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ জানুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে নগরীর ইপিজেড মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত দুই ব্যক্তির একজনের নাম রাজু মিয়া (৪০)। তার গ্রামের বাড়ি বরগুনা জেলায়। অপরজনের পরিচয় জানা যায়নি বলে তিনি জানান।

আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ভোর ৬টার দিকে দু'জনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তারা দুজন লরিচাপায় গুরুতর আহত হয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, বন্দরের দিকে যাওয়ার সময় ইপিজেড মোড়ে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এ সময় লরির নিচে চাপা পড়ে সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
‘আমি তোমাদেরই লোক’, রবীন্দ্রনাথের কবিতায় রাষ্ট্রপতির আবেগঘন বার্তা
‘আমি তোমাদেরই লোক’, রবীন্দ্রনাথের কবিতায় রাষ্ট্রপতির আবেগঘন বার্তা
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’