কুমিল্লায় শিশুসহ ১৬ রোহিঙ্গা আটক

কুমিল্লা প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৯, ২২:৪০আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২২:৫০

আটক রোহিঙ্গারা (ছবি– প্রতিনিধি)

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বেশ কয়েক জন শিশুসহ ১৬ রোহিঙ্গা শরণার্থীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠায় কুমিল্লা জেলা প্রশাসন। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএএম শাহজাহান কবির এ খবর নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন– মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার নোয়াপাড়া গ্রামের মৃত সুলতান আহাম্মদের স্ত্রী হামিদা বেগম (৬০), মৃত বারু মিয়ার ছেলে ছাব্বির আহাম্মদ (৩০), ছাব্বির আহাম্মদের স্ত্রী হাছিনা বেগম (৩০), ছাব্বির আহাম্মদের ৪ ছেলে মো. জাবেদ (১২), মো. ছাবের (১০), মো. আব্দুল মজিদ (৬) ও মো. ছাদেক (২), আব্দুল সালামের ছেলে হামিদ নুর (২৫), হামিদ নুরের স্ত্রী নুর ফাতেমা বেগম (২৩), হামিদ নুরের দুই ছেলে ওমর ফারুক (৩) ও খৈয়ম নুর (১), মো. রফিকের স্ত্রী নুর হাবা (২৮), ছেলে আব্দুল রহিম (১০), মেয়ে শাহিদা আক্তার (৫) এবং মৃত আব্দুল খালেকের ছেলে মো. ইসমাইল (৬)।

পুলিশ জানায়, শশীদল ইউনিয়নের বাগড়া বাজারে যানবাহনের জন্য শিশুসহ একদল রোহিঙ্গা অপেক্ষা করছে –এমন সংবাদে পুলিশ অভিযানে যায়। পরে শিশুসহ ১৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

ওসি এসএএম শাহজাহান কবির জানান, সন্ধ্যায় আটককৃতদের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের