নতুন বাড়ি পেলো বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের পরিবার

রনজিৎ চন্দ্র কুরী, নোয়াখালী
১১ জানুয়ারি ২০১৯, ২৩:১৬আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২৩:১৯

 

বাড়ির চাবি বুঝিয়ে দিচ্ছেন রিয়ার এডমিরাল এম আবু আশরাফ নোয়াখালীর সোনাইমুড়ীতে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের পরিবারকে নৌবাহিনীর নিজস্ব অর্থায়নে নির্মিত বাড়ি হস্তান্তর করা হয়েছে।  শুক্রবার (১১ জানুয়ারি) দুপুরে রুহুল আমিনের ছেলে শওকত আলীর কাছে বাড়ি হস্তান্তর করেন নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল এম আবু আশরাফ। এ সময় পরিবারের সদস্যরা, নোয়াখালী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মাহে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু ইউছুফ, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার বীনা পালসহ নৌবাহিনী ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বাড়িটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে।

বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের জন্ম নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার রুহুল আমিন নগরে। তার স্মৃতি রক্ষায় ২০০৮ সালে সরকারিভাবে স্থাপন করা হয় বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের পরিবারের দান করা ২০ শতক জমির ওপর নির্মিত হয় স্মৃতি কমপ্লেক্স।

১৯৮৫ সালে নৌবাহিনী কর্তৃক নির্মিত একটি ঘরে রুহুল আমিনের ছোট ছেলে শওকত আলী পরিবার নিয়ে থাকতেন। পুরোনো ঘরটি বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় নতুন ঘর করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। নৌ-বাহিনীর তত্ত্বাবধানে ৫০ লাখ টাকা ব্যয়ে পাঁচ কক্ষের ঘরটি প্রয়োজনীয় আসবাবপত্র দিয়ে সজ্জিত অবস্থায় পরিবারের কাছে হস্তান্তর করা হলো।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান