রাঙামাটিতে আগুনে অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই

রাঙামাটি প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০১৯, ১২:৩১আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১২:৪৩

রাঙামাটিতে অগ্নিকাণ্ড রাঙামাটি শহরের রিজার্ভ বাজার মসজিদ কলোনিতে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক কাঁচা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুন প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী ছিল। রাঙামাটি ফায়ার সার্ভিসের চারটি এবং কাউখালী ও কাপ্তাইয়ের আরও দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা আগুন নেভানোর কাজে অংশ নেয়।

পুড়ে যাওয়া ঘরবাড়ি

রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিদারুল আলম বলেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ শুরু করি। ৬টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এখনও পর্যন্ত আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’

রাঙামাটিতে আগুনে অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম