কুমিল্লায় হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি ৪ ফেব্রুয়ারি

কুমিল্লা প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৯, ১৮:০০আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৮:১১

খালেদা জিয়া (ফাইল ছবি)

কুমিল্লার চৌদ্দগ্রামের জগমহরপুরে বাসে পেট্রোল বোমা মেরে আট জনকে পুড়িয়ে হত্যার মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি আবারও পিছিয়েছে। বুধবার (১৬ জানুয়ারি) জেলা ও দায়রা জজ মো. আলী আকবর আগামী ৪ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন। খালেদা জিয়ার আইনজীবী কাইমুল হক রিংকু এসব তথ্য নিশ্চিত করেছেন।

কাইমুল হক রিংকু বলেন, ‘আট জন হত্যা মামলায় গত ৭ জানুয়ারি আদালতে রাষ্ট্রপক্ষের চার্জ গঠন এবং আসামিপক্ষের জামিন শুনানির আবেদন ছিল। কিন্তু ওই দিন বিচারকের অনুপস্থিতির কারণে আজ ১৬ জানুয়ারি রাষ্ট্রপক্ষের চার্জ গঠন এবং আসামিপক্ষের জামিন শুনানির দিন ধার্য করা হয়। কিন্তু আজ আবার রাষ্ট্রপক্ষের সময় আবেদনে জামিন শুনানি না করে নতুন তারিখ ধার্য করেন বিচারক।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে আট জন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন আরও ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয় জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭ জন আসামির মধ্যে তিন জন মারা যান, পাঁচ জনকে চার্জশিটকে থেকে বাদ দেওয়া হয়। খালেদা জিয়াসহ অন্য ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের