সাড়ে ৪ ঘণ্টা পর ভিক্টোরিয়া মিলের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ জানুয়ারি ২০১৯, ২৩:০০আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ২৩:০৭

ভিক্টোরিয়া মিলে আগুন

দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টার চেষ্টায় চট্টগ্রাম নগরীর কর্নেলহাট এলাকায় ভিক্টোরিয়া মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে এখনও আগুন পুরোপুরি নেভেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম।

এর আগে সন্ধ্যা ৫টার দিকে ওই মিলের গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের উপ-পরিচালক জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ১৭টি গাড়ি দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনও আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। গুদামের ভেতরে প্রচুর পরিমাণে প্লাস্টিক ও ইলেক্ট্রনিকস পণ্য থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কষ্ট হয়। এ ছাড়া, মিলে পানি না থাকায় পানি নিয়েও আমাদের বেগ পেতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হয়নি। নেভানো শেষে এটি নিশ্চিত করে বলা যাবে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধ হয়ে যাওয়া ভিক্টোরিয়া জুটমিলের গুদামগুলো কয়েকটি প্রতিষ্ঠান ভাড়া নেয়। বিকাল ৫টার দিকে আরএফএলের একটি প্লাস্টিক পণ্যের গুদামে আগুনের সূত্রপাত ঘটে। শুরুতে নিজস্ব শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান