খৃষ্ট ধর্ম প্রচারের শতবর্ষ পূর্তি উপলক্ষে বম সম্প্রদায়ের তিন দিনব্যাপী উৎসব

‌বান্দরবান প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০১৯, ১৫:৪৫আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৫:৪৫

খৃষ্ট ধর্ম প্রচারের শতবর্ষ পূর্তি উপলক্ষে বম সম্প্রদায়ের উৎসবপালন



খৃষ্ট ধর্ম প্রচারের শতবর্ষ পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য উৎসব পালন করছে পাহাড়ের ক্ষুদ্র-নৃগাষ্ঠির বম সম্প্রদায়। এ উপল‌ক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় রুমা হাই স্কুল মাঠে বম রাম গসপেল সেন্টেনারি শীর্ষক উৎসবের উদ্বোধন করেন বম সম্প্রদায়ের ধর্মীয় নেতা রেভারেন্ড কামখুপ বম। এতে ভারত, আমরিকা, অস্ট্রেলিয়া ও কুরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অতিথি ছাড়াও তিন পার্বত্য জেলার বি‌ভিন্ন এলাকা থেকে বম সম্প্রদায়ের নারী পুরুষসহ বি‌ভিন্ন সম্প্রদায়ের ক্ষুদ্র নৃগোষ্টির লোকজন উৎসবে যোগ দেয়।

শনিবার সকালে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। এসময় বম সম্প্রদায়ের তরুণ-তরুণীরা তাদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

নৃত্য পরিবেশন করছে বম সম্প্রদায়ের ছেলে-মেয়েরা






উৎসবে বম সম্প্রদায়ের হারিয়ে যাওয়া শিং নৃত্য বাঁশ নৃত্যসহ একশ শিল্পির অংশ গ্রহণে ঐতিহ্যবাহী নাচ ও গান পরিবেশন করা হয়।
খ্রিস্ট ধর্ম গ্রহণের আগে প্রকৃতি পূজারী ছিল পার্বত্য চট্রগ্রামে বসবাসকারী বম সম্প্রদায়। পরে ১৯১৮ সালে তারা খ্রিস্ট ধর্ম গ্রহন করে।
আয়োজক কমিটির সভাপতি রেভারেন্ড পেকলিয়ান বম বলেন, বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় যিশু খ্রিষ্টের সুসমাচার পৌঁছে দেন ধর্মীয় নেতা রেভারেন্ড এডউইন রালন্ডেস। বর্তমানে পাড়াটির অস্তিত্ব নাই। এরপর পার্বত্য চট্রগ্রামের বম সম্প্রদায় প্রকৃতি পূজা ছেড়ে খ্রিস্ট ধর্ম পালন শুরু কেরেছে। বর্তমানে পার্বত্য চট্টগ্রামে বম সম্প্রদায়ের জনসংখ্যা প্রায় ২০ হাজার।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম