লক্ষ্মীপুরে ডাকাতির মামলায় ছাত্রলীগ নেতা বাবলু কারাগারে

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৯, ১৯:০০আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১৯:০০

ছাত্রলীগ নেতা বাবলু

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতির ঘটনায় করা মামলায় গ্রেফতার করে ছাত্রলীগ নেতা কাজী মামুনুর রশিদ বাবলুকে কারাগারে পাঠানো হয়েছে। কাজী মামুনুর রশিদ বাবলু চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে বাবলুকে জেল হাজতে পাঠানো হয়।  এর আগে বুধবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে তাকে ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেফতার দেখানো হয়।

মামলার এজাহারে বলা হয়, ২৬ আগস্ট সদর উপজেলার কুশাখালীর ঝাউডগী এলাকায় মোসলেহ উদ্দিনের বাগানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। ওই ডাকাতির প্রস্তুতিতে সময় ছাত্রলীগ নেতা কাজী মামুনুর রশিদ বাবলুও তাদের সঙ্গে ছিলেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ডাকাতির প্রস্তুতির মামলায় কাজী মামুনুর রশিদ বাবুলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম