প্রবাসীদের নিয়ে মন্তব্য করে তোপের মুখে ছাগলনাইয়ার ওসি

ফেনী প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৯, ১২:২২আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ১৪:৩২

ছাগলনাইয়া থানার ওসি প্রবাসীদের স্বামী হিসেবে গ্রহণ করার বিষয়ে ফেনীর ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোর্শেদের দেওয়া বক্তব্যে স্থানীয় এবং ওই এলাকার প্রবাসীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ নিয়ে এলাকার চা স্টল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনা। উঠেছে প্রতিবাদের ঝড়।

মঙ্গলবার (২২ জানুয়ারি) ছাগলনাইয়ার হিছাছরা বহুমুখী উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত সচেতনতামূলক অনুষ্ঠানে ওসি মোর্শেদ প্রবাসীদের স্বামী হিসেবে গ্রহণ না করার জন্য ছাত্রীদের প্রতি আহ্বান জানান বলে অভিযোগ ওঠে। স্কুলের ছাত্রীদের উদ্দেশে তার দেওয়া এমন বক্তব্যের একটি ভিডিওক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিরা তাদের ফেসবুকে ওসিকে কটূক্তিকারী হিসেবে চিহ্নিত করেন। পাশাপাশি তাকে ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।

তবে ওসি এম এম মোর্শেদ এ ধরনের কোনও বক্তব্য দেননি বলে দাবি করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রবাসী ভাইদের খাটো করে কোনও বক্তব্য আমি দেইনি। আংশিক বক্তব্যের ভিডিও দেখে প্রবাসী ভাইয়েরা কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’
ওসির দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে এডি আজাদ নামে মালয়েশিয়া প্রবাসী এক বাংলাদেশি বাংলা ট্রিবিউনকে বলেন, “ভিডিও ক্লিপে ওসির বক্তব্যে পরিষ্কার ভাষায় বলতে শুনেছি, ‘তোমরা যারা মেয়েরা এখানে উপস্থিত আছো, তোমাদের মা-বাবা অনেক সময় বুঝতে চান না। বিদেশিরা বিয়ের জন্য এলে তোমাদের মা-বাবা বলে বিয়ে দিয়ে দাও। খবরদার বিদেশি কোনও ছেলের সঙ্গে বিয়ে বসবে না। ঠিক আছে। কারণ, তারা তোমাদেরকে কাজের মানুষ হিসেবে ট্রিট করে। তোমাদের সে বিয়ে করে চলে গেল। তিন বছর পর আসলেও তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করে না। তার চেয়ে ভালো তোমরা দেশে কাজ করে সেই রকম একটা ছেলেকে বিয়ে করবে।’ ওসির এমন পরামর্শ দেওয়া বক্তব্যের ফুটেজ সারা দুনিয়ার বাংলাদেশিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।”

আল আমীন নামে আরেক মালয়েশিয়া প্রবাসী তার ফেসবুকে লিখেন, ‘আমাদের পাঠানো রেমিট্যান্সে সরকার তার উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করে। তাহলে কেন সরকারি কর্মকর্তা হয়ে একজন ওসি প্রবাসী ছেলেদের বিয়ে না করার অনুরোধ করেন? এমন বিরূপ মন্তব্য করে প্রবাসীদের ছোট করেছেন ওসি। তার এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

অসংখ্য প্রবাসী বাংলাদেশিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানাতে দেখা গেছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক হিছাছরা বহুমুখী উচ্চবিদ্যালয়ের একাধিক শিক্ষক ওসির বক্তব্যে হতাশা প্রকাশ করেছেন। তারা জানান, পুলিশ প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তার এ ধরনের বক্তব্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা প্রত্যাশা করেননি। তারা বলেন, এলাকার অর্থনৈতিক উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত অর্থ। সেখানে প্রবাসীদের কাছে ছাত্রীদের বিয়ে না দেওয়ার ওসির পরামর্শ নিন্দনীয়।

ছাগলনাইয়া পৌরসভার ৩ ওয়ার্ড কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারী খোকন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনাকাঙ্ক্ষিক বক্তব্যের জন্য ওসি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। প্রবাসীরা উনাকে ক্ষমা করে দেবেন বলে আশা করি।’

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম