টেকনাফে ইয়াবাসহ এক রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০১৯, ১৬:০৩আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ১৬:৩৭

ইয়াবা ও টাকাসহ আটক রোহিঙ্গা

কক্সবাজারের টেকনাফ পৌরসভায় অভিযান চালিয়ে ইয়াবাসহ সাইফুল ইসলাম (২৭) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব সদস্যরা। এসময় তার কাছ থেকে ৪ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক  ব্যক্তি মিয়ানমারের নাগরিক হলেও তার কাছ থেকে বাংলাদেশি জাতীয় ন্যাশনাল কার্ড রয়েছে বলে জানায় র‌্যাব। শনিবার সকালে পৌরসভার অলিয়াবাদের কবির আহমদের ভাড়া বাসা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। 
র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব-৭) টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,‘শনিবার সকালে পৌরসভার অলিয়াবাদের কবির আহমদের ভাড়া বাসার একটি কক্ষে ইয়াবা বেচা-কিনা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে তিনিসহ র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে আটক ব্যক্তির কাছ থেকে ৪ হাজার ৭০০ পিস ইয়াবা  পাওয়া গেছে। ইয়াবাসহ আটক  ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রস্ততি চলছে বলে জানায় এই কর্মকর্তা।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম