নেতিবাচক রাজনীতির কারণে জনগণ বিএনপিকে প্রত্যাখান করেছে: সেতুমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০১৯, ১৮:২৬আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১৮:২৬

নোয়াখালীর হাতিয়ায় ‘হাতিয়া পরিদর্শন বাংলো’র উদ্বোধন করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বিএনপিকে নিয়ে নতুন কোনও ভাবনা নেই মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,‘বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে শেখ হাসিনাকে বিপুল ভোটে বিজয়ী করে জনগণ বিএনপিকে প্রত্যাখান করেছে।’ তিনি আজ দুপুরে হাতিয়া সরকারি দ্বীপ কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন,‘শেখ হাসিনার আলোকিত এবং ডিজিটাল বাংলাদেশে হাতিয়ার মানুষ অন্ধকারের ও  দূর্যোগের শিকার হবে, এটা কাম্য নয়। হাতিয়ায় এখন আওয়ামী লীগের ঐক্যের সুবাতাস বইছে। ঐক্য না থাকলে উন্নয়নে ভাটা পড়ে। আজকের ঐক্য হাতিয়ার উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করবে। হাতিয়াবাসীর দুঃখ নদী ভাঙন রোধ, বিদ্যুৎ লাইন স্থাপন ও রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। ১৫ মার্চয়ের মধ্যে নদী ভাঙন রোধে ব্লক নির্মাণের আশ্বাস দেন সেতুমন্ত্রী।’

তিনি মানুষের সঙ্গে ভালো আচরণ করার জন্য দলীয় সব নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন,‘একটি খারাপ আচরণের কারণে ১০টি উন্নয়ন কাজ ম্লান হয়ে যায়। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করুন এবং অসুস্থ ও অসহায় নেতা-কর্মীদের পাশে দাঁড়ান।’

জনসভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক ওয়ালী উল্ল্যাহ'র সভাপতিত্বে ও আলহাজ মহিউদ্দিন আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পানি সম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীম, হাতিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, হাতিয়ার সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন।     

এরআগে, মন্ত্রী হাতিয়ার নলচিরা ঘাটে নদী ভাঙন এলাকা পরিদর্শন শেষে দুস্থ ও গরীব নারীদের মাঝে বস্ত্র বিতরণ করেন।          

এসময়, পৌর মেয়র একেএম ইউসুফ আলী, নূর ইসলাম মালয়েশিয়াসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের