রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান মালয়েশিয়ার রাষ্ট্রদূতের

কক্সবাজার প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১০আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৫

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের ফিল্ড হাসপাতাল উদ্বোধন করছেন মালয়েশিয়ার রাষ্ট্রদূত (ছবি– প্রতিনিধি)

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে মিয়ানমারের নির্যাতিত এই জনগোষ্ঠীকে নিজ ভূমিতে ফেরানোর পরিবেশ তৈরির কার্যক্রম জোরদার করতে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত নুর আশিকিন মোহাম্মদ তাইব। একইসঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছা প্রত্যাবাসন সফলে মালয়েশিয়া সরকার সর্বাত্মক চেষ্টা করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের উখিয়ার জামতলীর ১৫নং ক্যাম্পে ‘মার্সি মালয়েশিয়া’র সহায়তায় ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের ফিল্ড হাসপাতাল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করে মালয়েশিয়ার রাষ্ট্রদূত বলেন, ‘কিন্তু শেষপর্যন্ত রোহিঙ্গাদের তাদের নিজ ভূমিতে ফিরতে হবে।’

তিনি আরও বলেন, ‘২০১৭ সালের ২৫ আগস্টের পর রোহিঙ্গারা যখন বাংলাদেশে পালিয়ে এসে ছড়িয়ে-ছিটিয়ে আশ্রয় নিয়েছিল, তখন রোহিঙ্গাদের অবস্থা ছিল অত্যন্ত নাজুক। তাদের শারীরিক অবস্থার চরম অবনতি উত্তরণে এগিয়ে আসে মালয়েশিয়া সরকারের চিকিৎসক প্রতিনিধি দল। মালয়েশিয়া সরকার রোহিঙ্গাদের জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক কাজী কামরুজ্জামান বলেন, ‘রোহিঙ্গা সংকটের শুরু থেকে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। শুরুর দিকে হাকিমপাড়ায় একটি ফিল্ড হাসপাতাল করা হয়। এখন জামতলীতে দ্বিতীয় হাসপাতাল স্থাপন করা হয়েছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, প্রকল্প ও গবেষণা বিভাগীয় প্রধান ডা. ওমর শরীফ ইবনে হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান