বোয়ালখালী পৌর মেয়রসহ বিএনপির তিন নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদ, চট্টগ্রাম
১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫৪আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫৪

গ্রেফতার

বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় বোয়ালখালী পৌরসভার মেয়রসহ তিন বিএনপি নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রবিবার (১০ ফেব্রুয়ারি) মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা এ আদেশ দেন। মহানগর পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দীন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। ২০১৮ সালের ২৩ নভেম্বর নগরীর চান্দগাঁও থানায় মামলাটি দায়ের করা হয় বলে তিনি জানান।

আসামিরা হলেন, বোয়ালখালী পৌর মেয়র ও বিএনপির আহ্বায়ক আবুল কালাম প্রকাশ আবু সওদাগর, মহসিন খোকন ও মো. ইয়াছিন ডিলার।

ফখরুদ্দীন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চান্দগাঁও থানার একটি মামলায় তিন আসামি উচ্চ আদালতে জামিন নিয়েছিলেন।  জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তারা মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।’

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের