রোয়াংছড়িতে ঝড়ে ভেঙেছে ২৭ বাড়ি

বান্দরবান প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৯আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৩

বোয়াংছড়িতে ঝড়ে ভেঙে পড়া বাড়ি বান্দরবানের রোয়াংছড়িতে শিলাবৃষ্টি ও ঝড়ে বৌদ্ধ বিহারসহ ২৭টি বাড়ি ভেঙে গেছে। রবিবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের কানাইজো পাড়ায় এ ঘটনা ঘটে।

নোয়াপতং ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড মেম্বার থোয়াইচিং মারমা জানান, বিকালের দিকে প্রবল শিলাবৃষ্টি ও দমকা হাওয়ার কারণে বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নোয়াপতং ইউপি চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। শিলাবৃষ্টি ও দমকা হাওয়ায় একটি বৌদ্ধবিহার ও ২৭টি বাড়ি ভেঙে গেছে।’

চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা জানান, শিলাবৃষ্টি ও ঝড়ে হাওয়ায় একটি বৌদ্ধ বিহার ছাড়াও মংমিচিং মারমা, অংশৈনু মারমা, শৈনুমং মারমা, থোয়াইক্যঅং মারমা, মংক্য মারমা, থোয়াইনু মারমা, থুইচিং মারমা, লাপি প্রু মারমা, রেদাক মারমা, মংবাইঅং মারমা, নাইচিং মারমা, শৈঅং মারমা, মংবাচিং মারমা, থোয়াইসাপ্রু মারমা, পাইংচিং মারমা, মংম্যাউ মারমা, উসাচিং মারমাসহ ২৭ জনের বসতবাড়ি ভেঙে গেছে।

রোয়াংছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মইনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমি বিকালেই ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছি। তবে, এখনও কোনও ধরনের সহায়তা দেওয়া হয়নি।’ 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম